শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪ Aryna Sabalenka back to her best as World No. 1 storms into US Open third round in just 53 minutes | Tennis News Hanuman Ansh: How did A No-Star ₹2 Crore Film Became A ₹55 Crore Hit? Trade Experts Decode Its BO Run | Bollywood News কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

ক্রেতাদের জন্য স্যামসাং ফোন ও অ্যাপেক্স ফুটওয়ারে দারুণ অফার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৭ সময় দেখুন
ক্রেতাদের জন্য স্যামসাং ফোন ও অ্যাপেক্স ফুটওয়ারে দারুণ অফার


শীর্ষস্থানীয় কনজুমার ইলেকট্রনিকস প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং সম্প্রতি অ্যাপেক্স ফুটওয়্যারের সাথে যৌথভাবে একটি অফার চালু করেছে। এ অফারটি আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে, স্যামসাংয়ের অনুমােদিত দোকান থেকে ১৬ হাজার টাকার বেশি মূল্যের যেকোন স্যামসাং হ্যান্ডসেট ক্রয়ে ক্রেতারা অ্যাপেক্সের একটি কুপন পাবেন। এ কুপনটি নিয়ে অ্যাপেক্স বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক এর স্টোরে গিয়ে ২৫০০ টাকা বা তার বেশি মূল্যের জুতা ক্রয়ে ক্রেতারা ৫০০ টাকা ছাড় সুবিধা পাবেন।

অন্যদিকে, অ্যাপেক্স বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক এর স্টোর থেকে সর্বনিম্ন ২৫০০ টাকা মূল্যের জুতা ক্রয়ে ক্রেতারা একটি কুপন পাবেন। এ কুপনটি নিয়ে স্যামসাংয়ের অনুমােদিত দোকান থেকে ১৬ হাজার টাকার বেশি মূল্যের হ্যান্ডসেট ক্রয় করলে ক্রেতারা ৫ শতাংশ ছাড় সুবিধা উপভােগ করতে পারবেন। কুপনগুলাের মেয়াদ থাকবে ১৫ মার্চ পর্যন্ত।

এ নিয়ে স্যামসাং মােবাইলের হেড অব বিজনেস জনাব মূয়ীদুর রহমান বলেন, “অ্যাপেক্সের সাথে অংশীদারিত্ব করতে
পেরে আমরা আনন্দিত; কারণ এর মাধ্যমে আমাদের ক্রেতারা হ্রাসকৃত মূল্যে তাদের পছন্দানুযায়ী হ্যান্ডসেট ও জুতা কিনতে পারবেন। ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য এ অংশীদারিত্বটি সহায়ক হবে বলে আমরা প্রত্যাশা করছি।”

এ প্রসঙ্গে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এর হেড অফ মার্কেটিং সাগ্নিক গুহা বলেন, “এ অংশীদারিত্বের ফলে আমাদের ক্রেতারা তাদের পছন্দমতাে জুতা ও হ্যান্ডসেট ক্রয়ে দুর্দান্ত ছাড় সুবিধা উপভােগ করতে পারবেন। আমাদের বিশ্বাস, অংশীদারিত্বটি আমাদের বিপুল সংখ্যক ক্রেতাদের চাহিদা মেটাতে পারবে।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর