নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সুজন গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বুধবার (৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়া ছোট বটতলা এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১ মোঃ সুজন (২৫)কে গ্রেফতার করে র্যাব-৩।
বুধবার (৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার।
তিনি জানান, ধৃত আসামীর বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






