রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

খুলনায় করোনা কেড়ে নিলো আরও ১৪ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
খুলনায় করোনা কেড়ে নিলো আরও ১৪ জন


ইউনাইটেড নিউজ ডেস্ক: খুলনার করোনা ও উপসর্গে নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।এর আগে শনিবার খুলনায় ১০ জনের মৃত্যু হয়।

১৪ জনের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে আটজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চার ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয় ও উপসর্গ নিয়ে দুজন মিলে মোট আটজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসা উপজেলার সুফিয়া (৫৫), আফিল গেটের নজির আহমেদ (৭০), খুলনার রাজিয়া (৫০),যশোরের এম এ খলিল (৮০), সোনাডাঙ্গার আসাদুল হক (৭৫) ও খালিশপুরের সাহারা বেগম (৬৫)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনার রূপসা উপজেলার জীবন কৃঞ্চ পাল (৬৭), মহানগরীর ডাল মিল মোড়ের গোলাম কিবরিয়া (৬৮), অভয়নগরের জেসমিন বেগম  (৪৫) ও তেরখাদার মফিজুল ইসলাম (৫৫)।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোরের কেশবপুরের মঞ্জুয়ারা বেগম (৫০) ও খুলনার সোনাডাঙ্গার আরোয়া ফকরুদ্দীন (৪৪)।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর