বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

খুলনায় ফেসবুকে সম্প্রীতি নষ্টের অপরাধে যুবক গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
খুলনায় ফেসবুকে সম্প্রীতি নষ্টের অপরাধে যুবক গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত


খুলনা প্রতিনিধি : খুলনার চিতলমারী উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির অপরাধে উত্তম মজুমদার (৩১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে র‍্যাব-৬ খুলনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উত্তম বাগেরহাটের চিতলমারী উপজেলার অমল মজুমদারের ছেলে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উত্তম মজুমদার সাইবার অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তিনি বরিশাল বিএম কলেজ থেকে এমএ সম্পন্ন করে খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

র‍্যাব জানায়, র‍্যাব-৬, গত ১৩ অক্টোবর থেকে উত্তম মজুমদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার এবং উসকানিমূলক পোস্ট প্রচার করছিলেন। তিনি ওই পেজে সমমনা আরও কয়েকজন ব্যক্তিকে অ্যাডমিন হিসেবে নিযুক্ত করেন। খুব দ্রুতই ওই পেজের সদস্য ও ফলোয়ার কয়েক হাজার ছাড়িয়ে যায়।

পরে এ নিয়ে বুধবার রাতে র‍্যাব-৬ খুলনা অভিযান চালায়। এ সময় খুলনার লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা হাইওয়ে সড়কের পাশে বোখারীয়া জামে মসজিদের সামনে মিথ্যা অপপ্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার দায়ে ফেসবুক পেজেরর অ্যাডমিন উত্তম মজুমদারকে গ্রেফতার করেন।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে উত্তম মজুমদারের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি। উত্তম মজুমদারের মনে হতো এই দেশে হিন্দু সম্প্রদায় নির্যাতিত। তাই তাদের নিয়ে নেতিবাচক ও বিভ্রান্তিকর পোস্ট করলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা উত্তপ্ত হবে।

উত্তম মজুমদারকে নগরীর লবণচরা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর