বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

খুলনায় মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
খুলনায় মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন – Corporate Sangbad


আইন-আদালত


খুলনা প্রতিনিধি : খুলনার ফুলতলা থানা এলাকা থেকে ৫০০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) খুলনার জেলা ও দায়রা জজ মোঃ মশিউউর রহমান চৌধুরী এ রায় ঘোষনা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন জেলা পিপি শেখ এনামুল হক। দন্ডপ্রাপ্তরা হলেন, ট্রাক চালক জাহাঙ্গীর আলম ও হেলপার মোস্তফা বিশ্বাস।

মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, ২০১৬ সালের ২৮নভেম্বর খুলনার ফুলতলা থানা এলাকার বাজারের সামনে রাস্তায় ঝিনাইদহ ট-১১ ০৯৬৯ একটি ট্রাক আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ট্রাকে তল্লাশী করে ৫০০ বোতল ফেন্সিডিলসহ ট্রাক চালক জাহাঙ্গীর আলম ও হেলপার মোস্তফা বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

এঘটনায় ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী বাদি হয়ে ২৯ নভেম্বর ফুলতলা থানায় মামলা দায়ের করেন। ২০১৭সালের ৪জানুয়ারি এসআই অঞ্জন কুমার দাস আদালতে চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর