বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

খুলনা বিভাগে করোনায় ঝড়ে যায় আরও ৩১ জনের প্রান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
খুলনা বিভাগে করোনায় ঝড়ে যায় আরও ৩১ জনের প্রান


ইউনাইটেড নিউজ ডেস্ক :: খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা। সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৯৪৬ জনের।

মঙ্গলবার (০৩ আগস্ট ) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল সোমবার খুলনা বিভাগে ২৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ১৩১ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৪৮৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭২ হাজার ৮৭২ জন।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর