শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার শিশুদের মাতৃদুগ্ধ নিশ্চিতে সারাবছর সচেতনতা কার্যক্রমের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর CWG 2026: India’s finest day in Glasgow yet! Six medals, 10 boxing finalists and 23-medal tally secured | Commonwealth Games News Top Ent News, July 31: Jana Nayagan Hit By Cauvery Protests In Karnataka, Ramayana Trailer Finds Fans In Pakistan | Bollywood News ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ধর্মের আড়ালে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সাকি কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা

খেলাকে কেন্দ্র করে নিহত হওয়া পরিবারের পাশে মৌলভীবাজার-৩আসনের সাংসদের স্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২১৭ সময় দেখুন
খেলাকে কেন্দ্র করে নিহত হওয়া পরিবারের পাশে মৌলভীবাজার-৩আসনের সাংসদের স্ত্রী

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের।

বুধবার (৪ঠা মার্চ) বিকেলে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, “এ ধরনের মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজন তরুণের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক।”

পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে রেজিনা নাসের নিহত তারেকের বোনের লেখাপড়ার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন। তিনি বলেন, পরিবারের শিক্ষা-সংক্রান্ত দায়িত্ব নেওয়ার মাধ্যমে অন্তত ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে সহায়তা করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন–জেলা মহিলা দলের সভানেত্রী ডা. দিলশাদ পারভীন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, রাজনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার,বিএনপি নেতা কবির মিয়া,জুবের আহমেদ চৌধূরীসহ স্থানীয় নেতারা।

এ ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ আটক করেছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের জেরে ঘরগাঁও গ্রামে ছুরিকাঘাতে তারেক আহমদ নিহত হন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom