বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

গণপরিবহন চলাচলের প্রস্তুতি চলছে।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৬৮ সময় দেখুন
গণপরিবহন চলাচলের প্রস্তুতি চলছে।


ইউনাইটেড নিউজ ডেস্ক: মঙ্গলবার রাজধানীর বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, শ্রমিকরা পরিবহনের ধোয়া-মোছার কাজ সেরে নিচ্ছেন। ঈদের আগে গণপরিবহন চালুর খবরে তারা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে গণপরিবহন চলতে পারবে। এজন্য বাস ও লঞ্চ বুধবার মধ্যরাত থেকেই চলাচল শুরুর প্রস্তুতি নিচ্ছে। আর ট্রেন চলাচল শুরু হবে বৃহস্পতিবার ভোর থেকে।

 

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন, সরকারি নির্দেশনা মেনে এক সিট ফাঁকা রেখে, ৬০ শতাংশ বেশি ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করবে। আগামীকাল বুধবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সরাসরি টিকিট কেনার পাশাপাশি অনলাইনেও কেনা যাবে বাসের টিকিট।মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, ১৪ জুলাই বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে। ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান পুনরায় চলাচল বন্ধ থাকবেকরোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪ জুন জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউনে’র সুপারিশ করা হয়। কমিটির সুপারিশের আলোকে ২৮ জুন থেকে ৩০ জুন তিন দিন সীমিত পরিসরে বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এরপর ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হয় কঠোর বিধিনিষেধ। এর আওতায় বন্ধ করা হয় গণপরিবহন চলাচল।

 

বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের প্রস্তুতি চলছে

 

 

 

.

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর