মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব শফিয়ার রহমান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম ক-সার্কেল (হাটহাজারী) এর একটি টিম সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী বিএমএ গেট এর চট্টগ্রাম অভিমুখী ‘তিশা প্লাটিনাম’ বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে গভীররাতে ০৬ কেজি গাঁজা পাচারকালে রোজিনা বেগম (৩২) কে হাতেনাতে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়। সে কুমিল্লা থেকে চট্টগ্রাম গাঁজা পাচার করে নিয়ে অাসছিলো। ইতিপূর্বেও সে একাধিকবার কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসেছিলো বলে প্রাথমিকভাবে স্বীকার করে। তার বাড়ি কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়ন পরিষদ এলাকায়।
আসামী-(১) রোজিনা বেগম (৩২)(গ্রেফতার), পিতাঃ মোঃ শফি, মাতাঃ মৃত ছেনোয়ারা বেগম, সাং- পূর্ব কলাতলী, ঝিরঝিরি পাড়া, ওয়ার্ড নং-০১, ঝিলংজা ইউনিয়ন পরিষদ, থানাঃ কক্সবাজার সদর, জেলাঃ কক্সবাজার। তাকে রাত প্রায় ১২ঃ৩০ ঘটিকায় গ্রেফতার করে সীতাকুন্ডে মামলা দায়ের করা হয়।