গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ন্যাশনাল পার্ক সংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাবে বুধবার রাত ভর অভিযানে ২৮৮ জনকে গ্রেফতার করে মহানগর পুলিশ। তাদের মধ্যে ২৭৭ জনকে জুয়া আইনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও ১১জনকে গ্রেফতার করে নিয়মিত মামলা দায়ের করে জিএমপি পুলিশ।
গ্রেফতারকৃত মামলার আসামীরা হলেন- (১) শহীদ খান জজ, (২) দেলোয়ার হোসেন, (৩) রতন চন্দ্র সাহা, (৪) নজরুল ইসলাম আকন্দ, (৫) জয়নাল আবেদীন ফকির, (৬) নারায়ন চন্দ্র গৌর মানিক, (৭) মোঃ আল ইমরান, (৮) আব্দুল মান্নান, (৯) তোফায়েল আহমদ, (১০) আবুল বাশার, (১১) রাশেদুল ইসলাম।
মহানগর পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ এই অভিযানে ২১০পিস ইয়াবা, ১কেজি গাঁজা, কেরু এন্ড কোম্পানির ০৪ বোতল ইম্পেরিয়াল হুইস্কি ও ১০০গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার মোঃ জাকির হাসান জানান- মাদকদ্রব্য উদ্ধারের জন্য নিয়মিত মামলার পাশাপাশি জুয়া খেলার জন্য মোবাইল কোর্ট এর মাধ্যমে সাজা দিয়ে গ্রেফতারকৃতদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।






