শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে চাওয়ার অভিযোগে রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি

গুজরাতের দুই পড়ুয়ার তৈরি ইলেক্ট্রিক কিট, এক চার্জেই বাইক ছুটবে ৮০ কিমি!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
গুজরাতের দুই পড়ুয়ার তৈরি ইলেক্ট্রিক কিট, এক চার্জেই বাইক ছুটবে ৮০ কিমি!


#আহমেদাবাদ: গুজরাতের দুই মেধাবী পড়ুয়ার হাতে তৈরি হল এমন ইলেক্ট্রিক কিট, যা মোটরবাইকের দাম কমিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এই আবিষ্কার দেশের অপ্রচলিত শক্তির উৎসের নিরিখে গুরুত্বপূর্ণ হতে পারে বলে দাবি করা হয়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সময়ে দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ভাবনা ও কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের বৈজ্ঞানিক মহল।

আহমেদাবাদের গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির (GTU) তরফে এই খবর প্রচার করা হয়েছে। অর্পিত চৌহান (Arpit Chauhan) ও কার্তিক আত্রেয় (Kartik Atreya) ওই প্রতিষ্ঠানের পড়ুয়া বলে জানানো হয়েছে। বক্তব্য, দুই ছাত্রের তৈরি ব্যাটারি-চালিত ইলেক্ট্রিক কিট মোটরবাইকে ব্যবহার করা হলে তেলের ব্যবহার কমবে। ফলে মানুষের খরচ অনেকটাই বাঁচবে বলে গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে। তাই এই আবিষ্কারকে যুগান্তকারী বলে আখ্যা দেওয়া হয়েছে।

আহমেদাবাদের গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে যে অর্পিত চৌহান ও কার্তিক আত্রেয়র হাতে তৈরি এই ইলেক্ট্রিক কিটে লিড-অ্যাসিডের ৬টি ব্যাটারি থাকবে। মোটরবাইকের চলাচল সরল করতে ওই কিটে লিথিয়ামও থাকবে বলে জানানো হয়েছে। এক বার চার্জ পেলে ওই ব্যাটারি একলপ্তে ৮০ কিলোমিটার চলবে বলে দাবি করা হয়েছে। মাত্র ২৫ পয়সা খরচ করে ওই কিটে চার্জ দেওয়া যাবে বলেও জানানো হয়েছে। সঙ্গে এও দাবি করা হয়েছে যে ব্যাটারি-চালিত মোটরবাইক শব্দ দূষণ ১০ থেকে ১২ ডেসিবেল কমিয়ে দেবে।

গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে যে অর্পিত চৌহান ও কার্তিক আত্রেয়র কাজে উদ্বুদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানের বাকি পড়ুয়ারা। একই ফর্মুলা ব্যবহার করে অটো রিক্সা, ট্র্যাক্টর এবং গাড়ির জন্য একই ধরনের কিট তৈরি করা যায় কি না, তা নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের আরও একদল পড়ুয়া গবেষণা শুরু করেছেন বলে খবর।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মোটরবাইকের জন্য ইলেক্ট্রিক কিট তৈরির আগে এ ব্যাপারে ৬ বছর ধরে গবেষণা চালান পড়ুয়া অর্পিত ও কার্তিক। অন্যান্য যানে একই রকমের কিট ব্যবহার করা যায় কি না, তা নিয়েও গুজরাত টেকনোলজি ইউনিভার্সিটির দুই পড়ুয়া গবেষণা চালাচ্ছে বলে জানানো হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom