মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

গুলশানে চাঁদাবাজির সময় হাতে-নাতে ধরা খেলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদসহ ৫ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন
গুলশানে চাঁদাবাজির সময় হাতে-নাতে ধরা খেলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদসহ ৫ জন

ঢাকা, ২৬ জুলাই ২০২৫:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের সিনিয়র সংগঠক আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদের নেতৃত্বে গুলশানে চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াদ ও তার সহযোগীরা গুলশান এলাকার এক সাবেক মহিলা সংসদ সদস্যের বাড়িতে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা এর আগে এক দফায় চাঁদার অর্থ গ্রহণ করে বলে অভিযোগ উঠেছে।

আজ (শুক্রবার) চাঁদার বাকি টাকা আনতে গেলে রিয়াদসহ পাঁচজনকে হাতে-নাতে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। অভিযানের সময় পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেফতার করা হয়।

সূত্র জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। গুলশান থানায় বর্তমানে তারা রিমান্ডে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে অর্থ আদায়ের চেষ্টা করছে এবং পরে পুলিশের হাতে আটক হওয়ার দৃশ্যও স্পষ্টভাবে ধরা পড়ে।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এভাবে চাঁদাবাজির ঘটনা কিভাবে ঘটলো এবং এর পেছনে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্তের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর