শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

গ্যাস্ট্রিক সারবে আয়ুর্বেদিক চায়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৫২ সময় দেখুন
গ্যাস্ট্রিক সারবে আয়ুর্বেদিক চায়ে


লাইফস্টাইল ডেস্ক

পরিপাকতন্ত্র মানবশরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অন্ত্রনালি ছাড়াও লিভার, প্যানক্রিয়াস, পিত্তথলি, পিত্তনালি এই তন্ত্রের খুব গুরুত্বপূর্ণ অংশ। শরীরের এই অংশের বিভিন্ন রোগ সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টারোলজি অর্গানাইজেশন প্রতিবছর ২৯ মে-কে ‘বিশ্ব ডাইজেস্টিভ স্বাস্থ্য দিবস’ বা ‘বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস’ হিসেবে ঘোষণা করেছে। ২০০৪ সাল থেকে এই দিবসটি সারা বিশ্বে পালিত হচ্ছে। প্রতিবছর কোনো একটি বিশেষ বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে এই দিবস পালিত হয়। ২০২২ সালের আজকের দিনটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘কলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করুন, সঠিক পথে থাকুন’।

গ্যাস্ট্রিক সারবে আয়ুর্বেদিক চায়ে
আয়ুর্বেদিক চা

অনিয়মিত খাদ্যাভ্যাস, ব্যায়াম না করা এবং কায়িক শ্রমে অনভ্যস্তদের মধ্যে পেটের ব্যাথা, ফোলাভাব, অস্বস্তিবোধ তথা গ্যাস্ট্রিকজনিত সমস্যাগুলো বেশি দেখা যায়। গ্যাস্ট্রিকের কারণে হজমজনিত সমস্যা, পেট ফেঁপে থাকে যার কারণে পরিপাকক্রিয়ায় সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞরা বলেন, এসব সমস্যার অন্যতম কারণ হলো বেশি খাওয়া, খুব দ্রুত খাওয়া এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণ।

গ্যাস্ট্রিক সারবে আয়ুর্বেদিক চায়ে
আয়ুর্বেদিক চা

তবে হাতের কাছের কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে এসব সমস্যার সমাধান হতে পারে। নিচে এমনই একটি আয়ুর্বেদিক চায়ের রেসিপি দেওয়া হলো যা পেটের ফাঁপাভাব ও অস্বস্তিবোধ দূর করতে খুবই কার্যকর।

গ্যাস্ট্রিক সারবে আয়ুর্বেদিক চায়ে
আয়ুর্বেদিক চা

উপাদান

পানি ১ গ্লাস
মিষ্টি জিরা ১ চা চামচ
আদা গুঁড়া ১/২ চা চামচ অথবা আদা কুচি
পুঁদিনা পাতা ৫-৬ টি
আমলকি পাউডার ১ টেবিল চামচ অথবা অর্ধেকটি লেবু

যেভাবে বানাবেন: সব উপাদান একসঙ্গে মিশিয়ে ৪-৫ মিনিট ফুটিয়ে নিন। তৈরি হয়ে গেলো যাবে আয়ুর্বেদিক চা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সারাবাংলা/এসবিডিই/এএসজি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর