মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০৭ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ২৫তম বার্ষিক সাধারণ সভায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ ঘোষণা করেছে কোম্পানিটি।

আগামী ২৫ আগস্ট, ২০২৫ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪০ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৬৩।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ১৭.৪ টাকা থেকে ৩৭.৭ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৬.৭ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৭.১ টাকা। ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর