বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

চট্টগ্রামে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
চট্টগ্রামে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি


চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে নাহিদা আক্তার রেনু (৩৪) নামের ওই চিকিৎসককে বাসা থেকে গ্রেফতার করা হয়।
তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত।

নির্যাতনের শিকার গৃহকর্মী তসলিমা আক্তারের (১৪) বাড়ি লোহাগাড়া উপজেলায়। তার বাবা আব্দুল গণি চান্দগাঁও থানায় দায়ের করা অভিযোগে জানান, গত বছর জুলাই মাসে মেয়েকে ডা. নাহিদার বাসায় কাজ করার জন্য দিয়ে আসেন। তিন মাস ধরে তিনি মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। গত বৃহস্পতিবার মেয়ের সঙ্গে কথা বলতে ওই বাসায় গিয়েও দেখা পাননি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাসা থেকে তসলিমাকে উদ্ধার করে এবং নির্যাতনের দায়ে ডা. নাহিদাকে গ্রেফতার করে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া জানান, অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। কিশোরীর বাবা বাদি হয়ে মামলা করেছেন। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর