মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

চট্টগ্রামে ৩ লাখ ৯৬ হাজার ইয়াবাসহ ১২ রোহিঙ্গা আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
চট্টগ্রামে ৩ লাখ ৯৬ হাজার ইয়াবাসহ ১২ রোহিঙ্গা আটক – Corporate Sangbad



চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পতেঙ্গায় ৩ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা পাচারের সময় ১২ রোহিঙ্গা সহ ১৪ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-০৭।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় র‍্যাব ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দ করে। জব্দ করা ইয়াবার মূল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

আটকৃতরা হলেন – মো. মঞ্জুর আলম (১৯), মো. একরাম উল্লাহ (১৯), মোঃ আবুল কালাম (২৭), মো. আবুল ফয়েজ (৫০), মো. মনির হোসেন (৪৫), মো. আলম (৪১), মো. রফিক (২৯), মো. ইয়াহিয়া (২৮), মো. দীল মোহাম্মদ (২৩), মো. মজিবুর রহমান (১৯), মো. আব্দুল মজিদ (২৮), মো. তারেক (১৯), মো. হোসেন (৪২), মো. বশির আহাম্মদ (২২)।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে একটি ফিশিং বোট ইয়াবার একটি বড় চালান খালাসের জন্য চট্টগ্রামে আসার খবর পেয়ে কর্ণফুলী নদী এলাকায় তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব।

বুধবার দুপুরে পতেঙ্গা এলাকায় একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালায় র‌্যাবের টিম। তল্লাশির সময় ১৪ রোহিঙ্গা র‌্যাবের হাতে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবার চালান নিয়ে আসার কথা স্বীকার করে তিনটি ট্রাভেল ব্যাগে লুকিয়ে রাখা ৩ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা বের করে দেয়।

এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম র‍্যাব-০৭ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) নুরুল আবছার জানান, আটক আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর