বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

চট্টগ্রাম সদর স্ট্যাম্প ভেন্ডার সমিতির সদস্যদরা পেল জেলা প্রশাসনের নগদ অর্থ সহায়তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৫২ সময় দেখুন
চট্টগ্রাম সদর স্ট্যাম্প ভেন্ডার সমিতির সদস্যদরা পেল জেলা প্রশাসনের নগদ অর্থ সহায়তা

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া আদালত ভবনস্থ সদর স্ট্যাম্প ভেন্ডার সমিতির ১৫০ জন সদস্যের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। আজ ১৭ জুন ২০২১ ইংরেজি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেককে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, সদর স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল আলম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, অর্থ সম্পাদক রতন কুমার নাথসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, কোভিড পরিস্থিতিতে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজের অসহায়, দুস্থ, গরীব, দরিদ্র জনগোষ্ঠী, অস্বচ্ছল ও কর্মহীন মানুষদেরকে সরকারী সহায়তা হিসেবে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেয়া হচ্ছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ না খেয়ে কষ্টে থাকবেনা। এ বিষয়টি কঠোরভাবে নজরদারী করা হচ্ছে। ###

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom