শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

চরফ্যাসনে বঙ্গবন্ধুর জন্ম দিবসে গুণীজন সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
চরফ্যাসনে বঙ্গবন্ধুর জন্ম দিবসে গুণীজন সংবর্ধনা

মোবাশ্বের আলম, ভোলা জেলা প্রতিনিধি:

চরফ্যাশনে বঙ্গবন্ধুর জন্ম দিনে জাতীয় শিশু দিবস উদযাপন এবং গুণিজনদের সংবর্ধিত করেছে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন নামের একাটি সংগঠনে চরফ্যাশন উপজেলা কমিটির সভাপতি সামসুদ্দিন হাওলাদার উদ্যোগে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভা কক্ষে আয়োজিত সভায় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন এ.এস.এম হোসাইনুজ্জামান (এম জে এফ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিতদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন। সংবর্ধিতরা হলেন চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সমাজ সেবা কর্মকতা মো. মামুন হোসেন এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চরফ্যাশনের সাংবাদিক দৈনিক ইত্তেফাক ও আজকের বার্তার মিজান নয়ন, দৈনিক যুগান্তর’র আমির হোসেন, দৈনিক সমকাল’র নোমান সিকদার এবং দৈনিক যায়যায় দিন’র মাইনুদ্দিন জমাদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১০২তম জন্ম আজ। যার জন্ম না হলে আমরা পেতাম না একটি স্বাধীন রাস্ট্র। সেই নেতার জন্ম দিনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজকে গর্বিত মনে করছি। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে। তিনি আগামী ২০২৩ সনের নির্বাচনে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি সামসুদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও জেলা সভাপতি লুৎফুর রহমান পন্ডিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনটির কেন্দ্রীয় নেতা সুরুজ্জামান,নিজাম উদ্দিন মীর, শাহারিয়ার সুমন, জাবেদ পাটোয়ারী, আতিকুল্যাহ খান, সুরাইয়া নুরী,বরিশাল বিভাগীয় কো- চেয়ারম্যান মাহমুদা বেগম মিলি এবং চরফ্যাশন উপজেলা কমিটির নেতা আতাউল গনি শিপন ও মোবারক হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর