সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

চরফ্যাসন বাজার ব্যবসায়ীদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
চরফ্যাসন বাজার ব্যবসায়ীদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মোবাশ্বের আলম, ভোলা প্রতিনিধি:

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়। বাজার ব্যবসায়ী সমিতি ও সহযোগী ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে।চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকালে ফ্যাসন স্কয়ারে স্হাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে বাজারে শোক রেলীতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেয়।
স্বাধীনতার মহান এই স্হপতির প্রতি শ্রদ্ধা স্বরুপ বাজারের দোকানে দোকানে জাতীয় পতাকা ও কালো পতাকা টানানো হয়।
১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবার বর্গের রুহের মাগফিরাত কামনা করে ব্যবসায়ীদের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়।
চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষীর নেতৃত্বে সমিতির সহযোগী সংগঠন মুদি ব্যবসায়ী সমিতি স্টেশনারী ব্যবসায়ী সমিতি,বস্র ব্যবসায়ী সমিতি,সুতা ব্যবসায়ী সমিতি,পাদুকা ব্যবসায়ী সমিতি,ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি,বাজার
হকার্সলীগ ও যুব ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদকসহ সাধারণ সদস্যবৃন্দ এসময়ে উপস্হিত ছিলেন।
এছাড়াও আরও উপস্হিত ছিলেন ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির,সমিতির প্রধান নির্বাহি কামরুল ইসলাম নিরব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর