বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

চলতি বছরের প্রথমার্ধে সামিট পাওয়ারের নিট মুনাফা কমেছে ২২%

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৪ সময় দেখুন
চলতি বছরের প্রথমার্ধে সামিট পাওয়ারের নিট মুনাফা কমেছে ২২%


পুঁঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কর পরবর্তী নিট মুনাফা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কমেছে। সোমবরা (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ।

২০২১-২২ অর্থ বছরের  প্রথমার্ধে সামিট পাওয়ারের আয় হয়েছে ২ হাজার ২৮ কোটি ৪৯ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে আয় ছিল ২ হাজার ২৭ কোটি ৩৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৪৭ কোটি ৭৫ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪৪৭ কোটি ৫৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা। যেখানে এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৭ পয়সায়।

২০২১-২২ অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে সামিট পাওয়ারের আয় হয়েছে ৯১৫ কোটি ২৯ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ৭৯৫ কোটি ৬৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭১ কোটি ৭০ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২৩৬ কোটি ৫৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ কমেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা।খবর:বনিকবার্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর