মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তেঁতুলিয়ায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১২১ সময় দেখুন


হিমালয়ের কাছাকাছি হওয়ায় গত কয়েকদিন ধরে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তাপমাত্রার পারদ দিন দিন কমছে। বাড়ছে শীতের দাপট।

আজ শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

সরজমিন দেখা গেছে, উত্তরের হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। কমছে তাপমাত্রার পারদ। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শিশির বিন্দু পড়ছে, ঢেকে থাকছে কুয়াশার চাদরে। এছাড়া শীতকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠতে শুরু করছে পিঠা, শীতবস্ত্রসহ বিভিন্ন দোকান৷ শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও।

 

আবহাওয়া অফিস জানায়, হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ার কারণে এ জেলায় হিমালয়েট হিম বাতাস বয়ে যাচ্ছে। যার কারণে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। তবে তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে আরও হ্রাস পাবে বলেও জানিয়েছে সংস্থাটি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানান, আজকে সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তবে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।তথ্যসূত্র:যমুনাটিভি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর