মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

চাকরি হারিয়ে জীবিকার তাগিদে কলা বিক্রিতে নেমেছেন ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শিহাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৮১ সময় দেখুন
চাকরি হারিয়ে জীবিকার তাগিদে কলা বিক্রিতে নেমেছেন ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শিহাব

ঢাকা: জীবনের কঠিন বাস্তবতা অনেক সময় মানুষকে ভিন্ন পথে হাঁটতে শেখায়। তেমনি এক অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র সাবেক কর্মকর্তা শিহাব।

আজিমপুর ছাপড়া মসজিদের পাশের ফুটপাতে কলা বিক্রি করতে দেখা যায় তাকে। সাধারণভাবে কলার দাম জানতে চাইলেই কথায় প্রকাশ পায়—তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকার বাসিন্দা। সদ্য ইসলামি ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়েছেন তিনি।

বিবাহিত শিহাব পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চাকরি হারানোর পরও জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি ইতিবাচক। পরিবারকে বাঁচাতে, দায়িত্ব পালনে তিনি বেছে নিয়েছেন কলা বিক্রির মতো পরিশ্রমী ও সম্মানজনক পথ।

আর্থিক সংকটের মাঝেও শিহাবের চোখে আছে আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল। তিনি বলেন, “পেটের দায়ে শুরু করেছি, কিন্তু ইনশাআল্লাহ একদিন বড় ব্যবসায়ী হবো।”

এমন সাহসী ও পরিশ্রমী যুবকদের জন্য সমাজের সহানুভূতি নয়, প্রয়োজন সহযোগিতা ও অনুপ্রেরণা — যেন তারা প্রমাণ করতে পারেন, পরিশ্রমের বিকল্প নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর