শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

চালক ও গ্রাহকদের জন্য “ডিজিটাল রাইড” এ আকর্ষনীয় অফার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
চালক ও গ্রাহকদের জন্য “ডিজিটাল রাইড” এ আকর্ষনীয় অফার


অ্যাপভিত্তিক দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ডিজিটাল রাইড চালক এবং গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ অফার। এতে চালকদের পাশাপাশি গ্রাহকরাও পাবেন বড় অঙ্কের ডিসকাউন্ট।

ডিজিটাল রাইড কর্তৃপক্ষ জানায়, একজন বাইক রাইডার অফার চলাকালীন সময়ে প্রতিদিন ১০ ঘন্টা অনলাইনে থাকলে এবং তিনটি বাইক রাইড গ্রহন করলে মাস শেষে পাবেন বাড়তি ১ হাজার টাকা বোনাস। কার রাইডাররা অফার চলাকালীন সময়ে প্রতিদিন ১০ ঘন্টা অনলাইনে থাকলে এবং ২টি করে রাইড করলে মাস শেষে পাবেন ১৫শ টাকা বোনাস।

এরমধ্যে যদি কোন রাইডার (বাইক এবং কার) কল না পেলেও যদি তিনি ডিজিটাল রাইডের অ্যাপ ওপেন করে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোন সময়ের মধ্যে ১০ ঘন্টা অনলাইনে থাকলেই পেয়ে যাবেন বোনাস অফারটি।

এরমধ্যে কোন রাইডার অনলাইনে থাকাবস্থায় একটি কল আসলেও তা গ্রহন করতে হবে- গ্রহন না করলে অফারটির জন্য মনোনীত হবেন না রাইডার।

অন্যদিকে, বাইক রাইডের ক্ষেত্রে গ্রাহকরা DRL50 প্রমো কোড ব্যবহার করে প্রথম ২টি রাইডে পাবেন ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কার রাইডের ক্ষেত্রে গ্রাহকরা DRL100 প্রমো কোড ব্যবহার করে প্রথম ২টি রাইডে পাবেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। জয়েনিং বোনাস অফার শুধুমাত্র বাইক এবং কারের ক্ষেত্রে প্রযোজ্য।

ডিজিটাল রাইডে জয়েন করার পর রাইডারদেরকে প্রথম ১০টি রাইডে কোন কমিশন দিতে হবে না কোম্পানীকে-অর্থাৎ ট্রিপের পুরো টাকাটিই পাবেন রাইডার। এছাড়া পরবর্তী সময়ে রাইডাররা প্রতিটি রাইডের ৮৫ ভাগ পেয়ে যাবেন সবসময়।

পার্সেল সার্ভিসের ক্ষেত্রে কাস্টমাররা Dparcel প্রোমো কোড ব্যবহার করে প্রথম দুইটি পার্সেল সার্ভিসে পাবেন ১৫% ডিসকাউন্টে।

ডিজিটাল রাইড কর্তৃপক্ষ জানায়, তাদের এই অফার চলবে ১৫ই সেপ্টেম্বর থেকে ১৪ই অক্টোবর ২০২১ পর্যন্ত।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর