বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৬৪ সময় দেখুন
চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোলাম কিবরিয়া (৫৫) নামে এক মাদ্রাসার পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্রীর বাবা। পরে দুপুর ২টার দিকে দর্শনার মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গোলাম কিবরিয়া কুষ্টিয়া জেলার কুচিয়ামোড়া গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। তিনি দর্শনার মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসার পরিচালক। দর্শনার দক্ষিণচাঁদপুর গ্রামের নান্নু মুহুরির বাড়িতে স্ব পরিবারে ভাড়ায় থাকেন তিনি।  

মামলার এজহার সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়ার স্ত্রী, মেয়ে ও জামাই একই মাদ্রাসার শিক্ষক। গত ২৪ মার্চ সকালে তার স্ত্রী, মেয়ে ও জামাই মাদ্রাসায় ছিলেন। এই সুযোগে বেলা ১১ টার দিকে এক বোতল পানি নিয়ে মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে বাসায় ডাকেন তিনি। তার বাড়িতে পানি নিয়ে গেলে ঘরের দরজা বন্ধ করে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে ঘটনাটি প্রকাশ না করতে ওই ছাত্রীকে হুমকিও দেন গোলাম কিবরিয়া। গত ৫ এপ্রিল অসুস্থবোধ করলে বিষয়টি জিজ্ঞেস করে তার এক সহপাঠীকে। তখন ঘটনাটি তার সহপাঠীকে জানায় ওই মাদ্রাসা ছাত্রী। বাড়ি এসে ঘটনাটি নিজের পরিবারকে জানায় তার সহপাঠী। আজ সকালে নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবাকে ঘটনাটি জানায় সহপাঠী ছাত্রীর বাবা। ঘটনাটি জানার পর দুপুরে ওই ছাত্রীর বাবা মাদ্রাসায় গেলে তাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মাদ্রাসার পরিচালক গোলাম কিবরিয়া। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে আটক করে পুলিশে দেয়া হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, গ্রেফতার মাদ্রাসার পরিচালক গোলাম কিবরিয়াকে আজ বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে। নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর