শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ সময় দেখুন
চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা

সাব্বীর আলিম দামুড়হুদা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে সোহেল (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বেলগাছি সংলগ্ন খরার মাঠে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

নিহতের বাবা আসাবুল হক জানান, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের বিরোধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয় এবং ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয়। তিনি অভিযোগ করেন, এর জের ধরেই ফারুক আমার ছেলেকে জবাই করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, একজন যুবককে জবাই করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর