বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় আলোচিত ফার্মেসী মালিক তোকিম আবারও গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
চুয়াডাঙ্গায় আলোচিত ফার্মেসী মালিক তোকিম আবারও গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার রেল বাজারের আলোচিত ফার্মেসী মালিক মনির হোসেন ওরফে তোকিমকে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ আবারও গ্রেফতার করা হয়েছে। আজ রোববার সন্ধায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

রোববার বেলা ২ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চুয়াডাঙ্গা শহরের রেল বাজারে তার প্রতিষ্ঠান সুরুজ ফার্মেসীতে অভিযান চালিয়ে ৫ পিচ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন তোকিম (৫১) চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদ পাড়ার মৃত আলতাব হোসেনের ছেলে।

জানা গেছে, রোববার বেলা ২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তইল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের রেল বাজারে সুরুজ ফার্মেসীতে অভিযান চালায়। ফার্মেসী তল্লাশি চালিয়ে ৫ পিচ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ফার্মেসী মালিক মনির হোসেন তোকিমকে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তোকিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত তোকিমকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগেও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়। জামিনে মুক্ত হয়ে আবারও তিনি একই কর্মকাণ্ড চালিয়ে যান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর