মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২২৪ সময় দেখুন
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে – Corporate Sangbad


আইন-আদালত

বরিশাল অফিস : বাবুগঞ্জ উপজেলার পূর্ব ভুতেরদিয়া দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক সালাম বেপারীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার জামিনের আবেদন নিয়ে আত্মসমর্পণ করলে জেলা জজ আবু শামীম আজাদ বিচারাধীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জামিন না মঞ্জুর করে তাকে হাজতে পাঠিয়ে দেন।

মামলা সূত্রে জানাগেছে, সালাম বেপারী বাড়ি একই উপজেলার পূর্ব কেদারপুর গ্রামে। তার বিরুদ্ধে গতবছর ৩০ নভেম্বর বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন যৌন নিপীড়নের শিকার ছাত্রীর মা। অভিযোগে তিনি বলেন- তার মেয়েকে প্রায়ই প্রধান শিক্ষক সালাম কুরুচিপূর্ণ কথাবার্তা বলত। ২৩ নভেম্বর সকাল ১০ টায় শ্রেনী কক্ষে বসে তার মেয়ের যৌন নিপীড়ন ঘটায়। এতে ছাত্রী শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যায়।

বাড়িতে গিয়ে মায়ের কাছে বলে। এ ধরণের অভিযোগ দিয়ে মামলা দায়ের হলে অভিযুক্ত সালাম উচ্চাদালতে হাজির হয়ে ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন লাভ করে। জামিনের মেয়াদ শেষ হলে ওই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে হাজতে পাঠিয়ে দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর