শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ: স্থানীয় সরকার উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৩২ সময় দেখুন


কুমিল্লা প্রতিনিধি ::

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ; অভ্যন্তরীণ ও ভারতের  সকল প্রকার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।   

আজ (শনিবার) মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে  মুরাদনগর উপজেলার স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বদ্ধমূল ধারণা জন্মে গেছে যে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। আপনাদের মনে করিয়ে দিতে চাই, স্বৈরাচারী হাসিনার উপর ভারতের সবচেয়ে বেশি আশীর্বাদ ছিল, কিন্তু যার পরিণতি দৃশ্যমান।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সহস্র যোদ্ধার রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য একসাথে আমৃত্য কাজ করে যেতে হবে। দেশের স্বার্থে জনগণের প্রতিনিধি হয়ে  ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

উপদেষ্টা আরো বলেন, পতিত স্বৈরাচারের আমলে ক্ষোভের বশবর্তী হয়ে কুমিল্লা নামে বিভাগ না হওয়ার কথা বলা হয়েছিলো। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে কুমিল্লাকে প্রশাসনিক বিভাগে পরিণত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করবো এবং বিভাগ হলে ‘কুমিল্লা’ নামেই হবে।

এর আগে দুপুরে মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, জনগণের কাতারে নেমে সাধারণ মানুষের সাথে দূরত্ব কমিয়ে এনে একসাথে কাজ করতে হবে। এছাড়াও উপজেলায় চাঁদাবাজি ও দখলদারিত্ব যেনো না থাকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন তিনি। উপজেলার উন্নয়ন কাজে গতিশীলতা আনতে সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান ব্যক্ত করেন উপদেষ্টা।

কুমিল্লা সফরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), উপদেষ্টা’র একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ উপদেষ্টা’র সফরসঙ্গী ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর