শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

জামালপুরে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৩৩ সময় দেখুন
জামালপুরে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জামালপুর-ময়মনসিংহ রেল লাইনের সদর উপজেলার নরুন্দি নলকুড়ি এলাকায় বোরবার রাতে এ ঘটনা ঘটে বলে জামালপুর রেল থানার সাব ইন্সপেক্টর তারা মিয়া জানান।

নিহত সাহেব আলী (৪৫) পেশায় সবজি ব্যবসায়ী তিনি নরুন্দি নলকুড়ি গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে।

তারা মিয়া বলেন, সোমবার ‍সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে রেল লাইন থেকে সাহেব আলীর লাশ উদ্ধার করা হয়।

“ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।”

ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর