এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বিজু আহম্মেদ প্রমুখ।
পরে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।