রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

জামালপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণ অধিকারের প্রার্থী লিটন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ সময় দেখুন
জামালপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণ অধিকারের প্রার্থী লিটন

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী মো. লিটন মিয়া আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেলান্দহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন মো. লিটন মিয়া।

এর আগে মনোনয়ন সংগ্রহের দিন দলের আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি আরিফুল ইসলাম তুহিনকে সঙ্গে নিয়ে নির্বাচন কার্যালয়ে গিয়ে দলীয় ঐক্যের বার্তা দেন লিটন মিয়া।

মনোনয়নপত্র দাখিল শেষে প্রতিক্রিয়ায় মো. লিটন মিয়া বলেন, আমি জনগণের অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাসী। যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে এবং আমি তাদের রায়ে নির্বাচিত হবো বলে আশাবাদী।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে জামালপুর-৩ আসনের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মাদকমুক্ত একটি সুন্দর জামালপুর-৩ গড়ে তুলতে কাজ করবো।

এ সময় উপস্থিত দলের নেতাকর্মীরা সংক্ষেপে জানান, দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনে অংশ নিলে গণ অধিকার পরিষদ এই আসনে ভালো ফল করবে বলে তারা প্রত্যাশা করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর