নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফমের্ কোম্পানিটির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর।
২০২০ সালে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছর কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩২ পয়সা।
এ সময় কোম্পানির সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার হয়েছে ১৪ পয়সা।
২০২০ সালে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সা।
জিএসপি ফাইন্যান্সের সমাপ্ত ২০২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ৪১ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা, যা আগের বছর একই সময়ে হয়েছিল ১ টাকা ১৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৪৭ পয়সা।
জিএসপি ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট সাড়ে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষণাকৃত লভ্যাংশের মধ্যে ৬ শতাংশ নগদ লভ্যাংশ এবং বাকি ৪ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচিত হিসাব বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য ছিল ২২ টাকা ৪৯ পয়সা।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল জিএসপি ফাইন্যান্স। ২০১৭ হিসাব বছরে ২৩ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪২ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪৭ কোটি ৮৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৬২৩। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৫১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ২৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৫ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে।