আজ ২১ অক্টোবর ২০২৫ ইং, চট্টগ্রামের নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ে জিয়া ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে চট্টগ্রাম মহানগর কৃষক দলের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আলমগীর।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সদস্য সচিব ছাবের আহাম্মেদ টারজান, যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম, মোশাররফ খালেদ, মোঃ মাহবুব, মোহাম্মদ সেকান্দার, মোহাম্মদ জাহাঙ্গীর, মনজুর কাদের, মোঃ হাসান, মোহাম্মদ হাকিম, মোঃ জীবন, লিমন, মোহাম্মদ মজিবর রহমান, আবছারসহ অন্যান্য নেতৃবৃন্দ।