শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে জীবন তরী মুক্ত স্কাউট গ্রুপের দিনব্যাপী স্কাউট ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জীবন তরী মুক্ত স্কাউট দলের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে স্কাউটিং এই প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্বরে শুক্রবার পতাকা উত্তোলনের মাধ্যামে দিনব্যাপী মন-মুগ্ধকর ডে-ক্যাম্পের উদ্বোধন করা হয়
জীবন তরীর মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ সজিব খানের সঞ্চালনায় ও গ্রুপ সম্পাদক গোবিন্দ চন্দ্র দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা এর সম্পাদক শম্ভুনাথ পোদ্দার।
এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার সঞ্জীব চন্দ্র কর্মকার এলটি বাংলাদেশ স্কাউটস ও কমিশনার বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর সদর উপজেলার সম্পাদক ও জীবন তরী মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি আব্দুল সাত্তার মিয়া, এপিক দেবনাথ প্রভাষক জাজরা ডিগ্রী কলেজ, জীবন তরী মুক্ত স্কাউট গ্রুপ এর নির্বাহী কমিটির সদস্য সাজিদুল ইসলাম সাহেদ। দিন ব্যাপী স্কাউট ডে- ক্যাম্পে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও বিভিন্ন চ্যালেঞ্জ অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। ৩০ জন স্কাউট ও রোভার স্কাউটের সদস্য অংশগ্রহণ করে।
মোঃ সজিব খান