মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে চান্নু হত্যা মামলায় ২৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০০ সময় দেখুন
ঝিনাইদহে চান্নু হত্যা মামলায় ২৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড – Corporate Sangbad


আইন-আদালত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে কৃষক চান্নু মিয়া হত্যার চাঞ্চল্যকর মামলায় ১ জনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন ও ১৭ জনের ১ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ শওকত হোসাইন এ দন্ডাদেশ প্রদাণ করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৮ এপ্রিল সদর উপজেলার করিমপুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে কৃষক চান্নু মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামীরা। এ ঘটনায় পরদিন নিহতের পিতা শাহাদাত হোসেন বাদি হয়ে ৩০ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার আসামী মজনু মিয়াকে আমৃত্যু, তফসের আলী, আব্দুল জলিল, মোঃ তিতু, মোঃ ইকতিয়ার ও আব্দুল আলিমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদাণ করেন। মামলায় আরও ১৭ জনকে ১ বছর করে কারাদন্ডাদেশ প্রদাণ করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে খালাস দেয় আদালত। মামলা চলাকালে মৃত্যুবরণ করায় ৪ জনকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

আসামী পক্ষের আইনজীবী এ্যাড. নেকবার হোসেন বলেন, আমরা ন্যায় বিচার পায়নি। উচ্চ আদালতে আপিল করবো। রাষ্টপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল খালেক বলেন, হত্যা মামলায় আমরা আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আসামীদের আরও কঠোর শাস্তি হওয়া উচিৎ ছিল। সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট।

আরও পড়ুন:

ঝিনাইদহে ৩ বছরে ৯ হাজার ৭৭৮টি তালাক

কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু

শৈলকুপায় লিচু গাছ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর