বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

টাঙ্গাইলের একটি গ্রাম থেকেই ১৫ কোটি টাকা হাতিয়েছে ই-অরেঞ্জ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
টাঙ্গাইলের একটি গ্রাম থেকেই ১৫ কোটি টাকা হাতিয়েছে ই-অরেঞ্জ


ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জে বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন টাঙ্গাইলের একই গ্রামের দুই শতাধিক গ্রাহক। অর্ধেক দামে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রাম থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই কোম্পানিটি। এতে ওই গ্রামের ভুক্তভোগী ১০০ জন গ্রাহক ই-অরেঞ্জের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেছেন।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ইছাদিঘী গ্রামের কৃষক, দিনমজুর, ভ্যান চালক, প্রবাসী, প্রবাসীর স্ত্রী, দোকানদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার কমপক্ষে দুই শত গ্রাহক ই-অরেঞ্জে বিনিয়োগ করেছেন। সবমিলিয়ে তাদের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা।
ভুক্তভোগীরা আরো জানান, সাধারন মানুষদের অর্ধেক দামে পণ্য দেবার কথা বলে অনলাইন গেটওয়ে (এসএসএল কমার্স) এর মাধ্যমে টাকা জমা নেওয়া হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া জানান, সখীপুরের এত লোক প্রতারিত হয়েছে তা জানা ছিল না। প্রতারিত হওয়া ব্যক্তিরা এখনো থানায় লিখিত অভিযোগ করেননি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ আরটিভি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর