শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে ভাইস চেয়ারম্যান আরজু’র বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৪৯ সময় দেখুন
টাঙ্গাইলের ঘাটাইলে ভাইস চেয়ারম্যান আরজু’র বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু’র বিরুদ্ধে এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছে। ঘাটাইল উপজেলার গোরাঙ্গী গ্রামে শুক্রবার বিকালে ঝাড়ু মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একাশী ওছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫ শতাধিক মানুষের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খান সম্ভু, জোবায়ের সিকদার, শিবলু সিকদার হুমায়ূন কবির তালুকদার, বায়েজিদ মহন প্রমুখ ।
এলাকাবাসী জানায়, ভাইস চেয়ারম্যান কাজী আরজু বাহিনীর লোকজন পূর্বে থেকেই এলাকায় নেশায় আসক্ত। উঠতি বয়সের লোকজনদের দিয়ে নেশাজাতীয় দ্রব্য বিক্রয় ও অসামাজিক কর্মকান্ড পরিচালানা করে আসছে। তারা অহেতুক এলাকার মানুষের সাথে ঝামেলায় জড়ান। এ ব্যাপারে প্রতিবাদ করতে গিয়ে অনেকে তার বাহিনীর হাতে ইতিমধ্যে মারধরের স্বীকার হয়েছে বলে জানায় এলাকার মানুষ। এ বিষয়ে তার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর