সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ পরীক্ষায় ২৫ উপজেলায় ৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৭০ সময় দেখুন
টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ পরীক্ষায় ২৫ উপজেলায় ৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহন

খায়রুল খন্দকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত নূরানী স্কলারশিপ ২০২৫ পরীক্ষার কার্যক্রম আজ(১৮নভেম্বর) থেকে শুরু হয়েছে। টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের আংশিক মিলিয়ে মোট ২৫টি উপজেলায় ধাপে ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
আজ মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয় ভূঞাপুর উপজেলার আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে। সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়। উপজেলার বিভিন্ন নূরানী মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা শিক্ষক ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা মাহফুজ রহমান, সভাপতি শেখ মাহদী হাসান শিবলী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি রবিউল ইসলাম ও গোপালপুর উপজেলার জিম্মাদার মাওলানা নোমান আহমেদ। তারা পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও পরিবেশ পরিদর্শন করেন।

উপদেষ্টা হাফেজ মাওলানা মাহফুজ রহমান বলেন, “২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এ স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, “মানসম্মত পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও আত্মবিশ্বাস বৃদ্ধি আমাদের লক্ষ্য। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য ধন্যবাদ।”

এক অভিভাবক জানান, স্কলারশিপ পরীক্ষা শিশুদের পড়াশোনায় উৎসাহ তৈরি করছে।

২০১৭ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার দিয়ে আসছে ফাউন্ডেশন। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর