শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ১৩ শত পিছ ইয়াবা’সহ মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৪৩ সময় দেখুন
টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ১৩ শত পিছ ইয়াবা’সহ মাদক কারবারি আটক

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে সহস্রাধিক ইয়াবা’সহ মহাবুল আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৬ এপ্রিল) ভােরে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। মহাবুল আলম পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে। র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ জানায়, মহাবুল আলমের কাছ থেকে এক হাজার তিন পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ এক হাজার টাকা জব্দ করা হয়েছে। আটককৃত ইয়াবার দাম ৩ লাখ ৯০০ টাকা। মহাবুল এসব ইয়াবা টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর