রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ২ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ আটক১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ২ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ আটক১

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। ১১ জুন দিবাগত রাতে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি গৌরাঙ্গ গোস্বামী (২৯) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের নব গোস্বামীর ছেলে। রোববার (১২জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান।
প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, ১১জুন রাত দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই বড়টেকি সাকিনস্থ উত্তরা স্পিনিং মিল সংলগ্ন হানিফ কাউন্টার এর সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের নব গোস্বামীর ছেলে মাদক কারবারি গৌরাঙ্গ গোস্বামী (২৯)কে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ২ হাজার ৩৮০ পিস ইয়াবা’সহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মির্জাপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (খ) ধারায় মামলা করেছে র‌্যাব-১২।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর