শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে প্রায় ৩১ লক্ষ টাকার হেরোইনসহ মাদক কারবারী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৮ সময় দেখুন
টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে প্রায় ৩১ লক্ষ টাকার হেরোইনসহ মাদক কারবারী আটক

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৩১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। যার বাজার মূল্য প্রায় ৩১ লক্ষ টাকা।
টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে টাঙ্গাইল সদর থানাধীন আশেকপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটুপাড়া এলাকার মো. শাহজাহান আলীর ছেলে অফিজুল ইসলাম (২৬)। এসময় তার কাছ থেকে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩১ লক্ষ টাকা। এছাড়াও তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারী জানায়, সে মাদক দ্রব্য হেরোইন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হতে অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের নিকট বহুদিন ধরে বিক্রি করে আসছিল। পরে আসামীর বিরুদ্ধের টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর