মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

টাঙ্গাইল-৬ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৪ সময় দেখুন
টাঙ্গাইল-৬ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসন এর চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত গেজেট অনুযায়ী, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মধ্যে পাঁচজন নির্ধারিত ভোটের হার পূরণ করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্যমতে, আসনটিতে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৬৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ২ লাখ ৮৩ হাজার ৪৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোট ছিল ৫ হাজার ৭২৫টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৭৭ হাজার ৭৪৬। মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬০ দশমিক ৫৬ শতাংশ। গেজেট অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু (ধানের শীষ) ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। অন্যদিকে প্রয়োজনীয় এক-অষ্টমাংশ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন— জাতীয় পার্টি (জেপি) প্রার্থী তারেক শামস খান হিমু (বাইসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. আখিনুর মিয়া (হাতপাখা), জাতীয় পার্টি প্রার্থী মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল সরকার (হরিণ) ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ)।গেজেট প্রকাশের মাধ্যমে এ আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া শেষে নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর