বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজত From 26/4 to 145/4: Sameer Rizvi reveals what Tristan Stubbs told him during six-wicket victory | Cricket News গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা Priyadarshan ‘Won’t Stop’ Amid Hera Pheri 3 Delay, Says Writer Rohan Shankar: ‘Sir Works A Lot, Just Shot…’ | Exclusive | Bollywood News দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি ব্যবহারে চরাঞ্চলের কৃষিতে আসছে নতুন সম্ভাবনা চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন ‘Could have got Prasidh Krishna earlier’: Shubman Gill admits after GT’s loss to PBKS | Cricket News

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার পুলিশ পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে ভূল্লী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি সাসলাপিয়ালা এলাকার জনৈক আব্বাস আলীর চাতালের টিনের ঘরে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন— ১) মোঃ মোস্তফা হাবিব ডন (২৮), পিতা- মোঃ মোরশেদ আলী, সাং- কচুবাড়ি সাসলাপিয়ালা, ২) মোঃ সোহেল রানা (২৯), পিতা- মৃত আবুল সাঈদ, সাং- কচুবাড়ি সরকারপাড়া, ৩) মোঃ বাদশা ইসলাম সিংহ (২৬), পিতা- মোঃ বাবুল মিয়া, সাং- সাসলাপিয়ালা পশ্চিম পাড়া, সকলের থানা ভূল্লী, জেলা ঠাকুরগাঁও।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৫ (পনের) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তাদের থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর