রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

ঠাকুরগাঁওয়ে অসহায় ও দু:স্থদের মাঝে লেপ বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৫ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে অসহায় ও দু:স্থদের মাঝে লেপ বিতরণ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা
প্রতিনিধিঃ

হিমালয়কন্যা নামে পরিচিত ঠাকুরগাঁওয়ের ঠান্ডা অন্যান্য জেলা গুলির তুলনায় অনেক বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তীব্র এ শীতে অসহায় ও দু:স্থদের মাঝে শীত নিবারণের জন্য লেপ বিতরণ করা হয়েছে।

মিজানুর রহমান ও তার বন্ধুদের সহায়তায় ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শুক্রবার বিকেলে লস্করা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০ জনের মাঝে লেপ বিতরণ করা হয়।

প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু বলেন, মিজানুর ও তার বন্ধুরা সুন্দর একটি উদ্যোগ নিয়েছে।আমি তাদের এই মহতি উদ্যোগে স্বাগত জানাই, আমরা সব সময় সহযোগিতা করে পাশে থাকবো।

মিজানুর রহমান বলেন, আমাদের এই জেলায় শীত অনেক বেশি। একটা কম্বল দিয়ে আসলে শীত মোকাবেলা করা যায়না। তাই আমরা কম্বল না দিয়ে প্রতিবারের ন্যায় এবারও তিশটি লেপ দিয়েছি এবং আগামীতে এর পরিধি আরোও বৃদ্ধি করবো।

এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, মজিবর রহমান মেম্বার, তৌফিক উদ্দিন সাবেক মেম্বার, আশরাফ মিয়া, আশা আলো শিক্ষা নিকতনের অধ্যক্ষ শরিফুল ইসলাম, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মনির হোসেন, আমিনুর ইসলাম, আসাদুল ইসলাম, সোহেল রানা,মামুন হোসন, সৌরভি আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর