মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

ঠাকুরগাঁওয়ে বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
কাগজপত্র ছাড়াই জোর খাটিয়ে জমি দখলের চেষ্টা ও হুমকি-ধামকি এবং বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী পরিবার। আজ শনিবার (০৪ অক্টেবর) দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত, বক্তব্যপাঠ করে রানীশংকৈল উপজেলার আরাজি চন্দন চহট গ্রামের,মৃত কশির উদ্দিন সরকারের ছেলে মোঃ আব্দুর রউফ অভিযোগ করে বলেন, জেলা শহরের হাজীপাড়ায় ক্রয় সুত্রে আমি ও আমার বড় ভাই ডাঃ ফজলুর রহমানের ২৪.৭৫ শতক জমি আছে।

যা আমরা ১৯৮০ সালে এস এ ১৩০ নং খতিয়ানের মালিক খদেজা খাতুন এর কাছ থেকে ক্রয় করি। ৯৬০ নং দাগের ৪.৬৯ একর হইতে ১.৪০ একর তন্মধ্যে ১০ শতক জমির উত্তরেঃ ডাঃ ফজলুর রহমান, দক্ষিনেঃ আজাদ, পূর্বেঃ জিয়াউল হক, পশ্চিমেঃ পাকা রাস্তা, আমার ভাই ডাঃ ফজলুর রহমানের দুই তলা পাকা বাড়ী আছে।
পুরো জমির চার পাশ্বে সীমানা প্রাচীর আছে। জমিতে বিভিন্ন ধরনের গাছ পালা আছে। ১৯৮০ সাল থেকে আমরা উক্ত জমিতে শান্তিপূর্ণ ভাবে বসবাস ভোগদখল করে আসছি। কিন্তু গত (৩০ সেপ্টেম্বর) ২০২৫ ইং তারিখে সুবর্ণ পালিত ও তার গুন্ডা বাহিনী জমির মালিকানা দাবী করে এবং মানববন্ধন করে এবং জেলা প্রশাসক মহোদয়কে স্বারকলিপি প্রদান করেন। সেটি সম্পূর্ণ উদ্দেশ্যে প্রনোদিত ও অসৎ উদ্দেশ্যে করা হয়। সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে।

এছাড়াও সুবর্ণ পালিত ও তার লোকজন আমাকে জমি হতে বেদখল করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকী ধামকি প্রদান করে আসছে। এজন্য আমি আদালতের শরান্নপর্ন হই। সকল তথ্য ও প্রমানাদিতে আদালত সন্তষ্ট হয়ে বিবাদী গনের বিরুদ্ধে ইনজাংশন ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রী দেয়।

এর আগে গত ২৮ সেপ্টেমর ২০২৫ইং তারিখে জমির আগাছা পরিষ্কার ও ঘর নির্মানের জন্য গেলে সুবর্ণ পালিত ও তার লোকজন আমাদের উপর অতর্কিত আক্রমন করে এবং প্রাননাশের হুমকি দেয় এবং তাদের লোকজন ঘর নির্মানের উপকরন নিয়ে যায়। সুবর্ণ পালিত ও তার লোকজন কোর্টের নিদের্শ মানে না এবং কোর্টের আইন অমান্য করেছে। সে কারনে গণমাধ্যমে বিষয়ে তুলে ধরাসহ প্রশাসনিক সহযোগীতা কামনা করেন ভুক্তভোগী পরিবার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর