মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৭ সময় দেখুন
ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা

জাহেদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলার প্রতিনিধি,কক্সবাজার।

সম্মানিত মহেশখালী–কুতুবদিয়াবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপনারা অবগত আছেন যে, গতকাল ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন ছিল জুলাই অভ্যুত্থান-উত্তর জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার নির্বাচন। এ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত প্রার্থীকে মহেশখালী–কুতুবদিয়ার জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার জন্য ব্যাপক সমর্থন প্রদান করেছেন। কিন্তু নির্বাচনের ফলাফলে জনমতের যথাযথ প্রতিফলন না হয়ে একটি নির্দিষ্ট রূপ দেওয়ার চেষ্টা চলেছে—যা ক্রমেই স্পষ্ট হয়েছে।

আমি মহেশখালী–কুতুবদিয়ার সচেতন জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই, কালো টাকার প্রভাব ও ভয় – ভীতি, জালিয়াতিসহ যারা নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে অংশ নিয়েছেন। একই সঙ্গে আমাদের নিবেদিতপ্রাণ নেতা–কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও দায়িত্বশীলতার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন সবাইকে উত্তম জাযা দান করেন। আমীন।

প্রিয় মহেশখালী–কুতুবদিয়াবাসী,
এই সময় আমাদের সবার জন্য ধৈর্য, সংযম ও ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি—কোনো ধরনের উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলা করুন। গণতান্ত্রিক অধিকার ও জনগণের ন্যায্য দাবির পক্ষে আমাদের অবস্থান সবসময় শান্তিপূর্ণ ও দায়িত্বশীল থাকবে।

আমরা বিশ্বাস করি, জনগণের রায় ও গণতান্ত্রিক মূল্যবোধ শেষ পর্যন্ত বিজয়ী হবেই। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অটল থাকার তাওফিক দান করুন।

ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর