বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ডাচ-বাংলা বাংকের রেকর্ড ডেটের পর দর অপরিবর্তিত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
ডাচ-বাংলা বাংকের রেকর্ড ডেটের পর দর অপরিবর্তিত – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের শেয়ারে বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার শেয়ারটির দর আগের দিনের মত ৫৯ টাকা ১০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।

ডাচ-বাংলা ব্যাংক সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ৪ টাকা ৪০ পয়সা বা ৬.৯৩ শতাংশ কমেছে। তবে সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৬৩ টাকা ৫০ পয়সা। সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ৫৯ টাকা ১০ পয়সা। এর বিপরীতে বৃহস্পতিবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৫৯ টাকা ১০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দর ৫৯ টাকা ১০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর