বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ডিএসইতে ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২২৭ সময় দেখুন
ডিএসইতে ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৬ জানুয়ারী) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ১৬০০ কোটির ঘর অতিক্রম করেছে; যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ, বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৬৯ কোটি ৩১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ২১ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৪ কোটি ১৬ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, দর কমেছে ১৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর