মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ডিএসইর চিঠির জবাব দেয়নি এশিয়াটিক ল্যাবরেটরিজ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২০ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিলো কোম্পানিটির। এ বিষয়ে জানতে গত ১৭ আগস্ট কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ০৩ জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ৩২ টাকা ৮০ পয়সায়। আর গত ১৭ আগস্ট শেয়ারটির দর বেড়ে ৫২ টাকা ২০ পয়সায় দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৪০ পয়সা বা ৫৯ দশমিক ১৪ শতাংশ।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৭.৮ টাকা থেকে ৫৬.৭ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৫২.৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৫২.৯ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৫৪.৭ টাকা। ২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২৪ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১২২ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৫৫।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ২৫.১৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১২.১১ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬২.৭১ শতাংশ শেয়ার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর