বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ অনলাইন কুইজ প্রতিযোগিতা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৯ সময় দেখুন
ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ অনলাইন কুইজ প্রতিযোগিতা শুরু


আগামী ১২ ডিসেম্বর দেশে পালিত হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস। বরাবরের মতো এবারও সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এরই অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণের বছরে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ অনলাইন কুইজ প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে।

এ অনলাইন কুইজ প্রতিযোগিতায় তিনটি বয়সভিত্তিক গ্রুপে অংশ নেওয়া যাবে। গ্রুপ ‘ক’ এর ক্ষেত্রে ৮-১২ বছর বয়স; গ্রুপ ‘খ’ এর ক্ষেত্রে ১৩-১৮; এবং গ্রুপ ‘খ’ এর ক্ষেত্রে ১৯-তদুর্ধ বছর; বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে এতে অংশ নেওয়া যাবে। এতে অংশগ্রহণের জন্য (digitalbangladesh.gov.bd) ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় আগামী ০৯ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ অনলাইন কুইজ প্রতিযোগিতা’য় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুজিববর্ষ, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই-সেবা, ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২০৭১, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন করা হবে।

এই অনলাইন প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনটি গ্রুপের (ক, খ, গ) ৭ জন করে সর্বমোট ২১ জনকে চুড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য ১ম পুরস্কার হিসেবে কোর আই ৭, ১০ জেনারেশনের একটি ল্যাপটপ, ২য় পুরস্কার হিসেবে কোর আই ৭, ৮ জেনারেশনের একটি ল্যাপটপ, ৩য় পুরস্কার হিসেবে কোর আই ৫, ১০ জেনারেশনের একটি ল্যাপটপ, ৪র্থ পুরস্কার হিসেবে কোর আই ৩, ১০ জেনারেশনের একটি ল্যাপটপ এবং ৫ম-৭ম পুরস্কার হিসেবে থাকছে স্মার্টফোন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর